ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে বিএনপির কালো পতাকা মিছিল ও বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ৩৮৮ বার পড়া হয়েছে

বিএনপির কালো পতাকা মিছিল ও বিক্ষোভ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতৃবৃন্দরা। আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের সরকারী কলেজ মোড় থেকে কালো পতাকা নিয়ে মিছিল করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় বক্তারা দেশের মানুষের জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসন কি করছে? দেশকে যদি অধপতনে যেতে হয়। আজ প্রশাসনের কারণে গণতন্ত্র হত্যা করে কবর দেয়া হয়েছে। বক্তারা বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন হত্যা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আদালতের মাধ্যমে দায়ীদের বিচারের দাবী করেন। উল্লেখ, গেল ১৯ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আগামী ২৬ নভেম্বর কুমিল্লার বিএনপি বিভাগীয় সমাবেশ সফলে লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে সে নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে বিএনপির কালো পতাকা মিছিল ও বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২