ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর।

অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“প্রতিটি নাগরিকের বেঁচে থাকার অধিকার রয়েছে। অপরাধীর বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করে তাকে সংশোধনের সুযোগ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব, তার জীবন সংহার করা নয়।”— এমন আহ্বানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস-২০২৬’ পালিত হয়েছে। নারীপক্ষ এবং মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ‘এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র যৌথ উদ্যোগে সোমবার স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থা মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এআরডি-বি’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিলোপ করলে হয়তো সাময়িকভাবে অপরাধের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কিন্তু সরকার যদি প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে এমনিতেই অপরাধের প্রবণতা কমে আসবে এবং প্রকৃত মানবাধিকার নিশ্চিত হবে।”
এর আগে অনুষ্ঠানে “মৃত্যুদণ্ড জীবনের অধিকার কেড়ে নেয়” শীর্ষক স্বাগত বক্তব্য রাখেন এআরডি-বি’র নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান। তিনি বলেন, “মৌলিক অধিকার ও মানবাধিকারের মূলনীতি হলো ‘বেঁচে থাকার অধিকার’, যা মৃত্যুদণ্ডের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। অপরাধ সংঘটন মূলত নির্ভর করে নৈতিকতা, পরিস্থিতি, পরিবেশ ও সমাজ ব্যবস্থার ওপর। অপশাসন, পক্ষপাতদুষ্টতা ও দুর্নীতি একটি দেশে অপরাধের মাত্রা বাড়িয়ে দেয়। তাই অপরাধ দমনে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নয়, বরং এমন এক সুস্থ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, যেখানে প্রতিটি মানুষের সমমর্যাদা, সম্মান এবং সমান সুযোগ থাকবে।” আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. তাহের উদ্দিন ভূঁইয়া, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এরিয়া ম্যানেজার প্রদীপ বল্লভ এবং ইসা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস তাপসী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে মৃত্যুদণ্ড বিলোপ ও মানবাধিকার রক্ষায় নিজেদের মতামত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত

আপডেট সময় : ১০:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬