ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের টিএ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী জয় কালী মাতা মন্দির (দক্ষিণ কালীবাড়ি) এবারের শারদীয় দুর্গোৎসবে ‘সেরা পূজা মণ্ডপ’ হিসেবে বিশেষ ‘শারদ সম্মাননা’ লাভ করেছে। শারদীয়া নবপত্রিকার উদ্যোগে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়। বুধবার (২১ অক্টোবর) শুভ বিজয়া দশমীর দিন রাত সাড়ে ১১টায় দক্ষিণ কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শারদীয়া নবপত্রিকার সম্পাদক প্রসন্ন দাস সেরা পূজা মণ্ডপের এই শারদ সম্মাননা স্মারক দক্ষিণ কালীবাড়ি পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন। এ সময় দক্ষিণ কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) রাকেশ বণিক, দপ্তর সম্পাদক পার্থ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক সমীরন রায় ও দিলীপ ঘোষসহ কমিটির অন্যান্য সদস্য ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন। সেরা পূজা মণ্ডপের স্বীকৃতি ও শারদ সম্মাননা পেয়ে দক্ষিণ কালীবাড়ি পূজা কমিটির নেতৃবৃন্দ ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে এমন চমৎকার উদ্যোগের জন্য তারা শারদীয়া নবপত্রিকা পরিবারকে সাধুবাদ জানান। জানা যায়, শারদীয়া নবপত্রিকা তাদের পথচলার ১১ বছর পূর্তি উপলক্ষে জেলার পূজামণ্ডপগুলোকে উৎসাহিত করতে এ বছর ‘সেরা পূজা মণ্ডপ শারদ সম্মাননা’ প্রদানের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এ বিষয়ে শারদীয়া নবপত্রিকার সম্পাদক প্রসন্ন দাস বলেন, “শারদীয় দুর্গোৎসবের সার্বজনীন আনন্দ প্রতি বছর ধরে রাখা এবং নিখুঁত ও সুন্দরভাবে দুর্গাপূজা আয়োজনে পূজা উদযাপন কমিটিগুলোকে অনুপ্রেরণা জোগাতেই আমাদের এই শারদ সম্মাননা প্রদানের উদ্যোগ।” ভবিষ্যতেও এমন উৎসাহমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি

আপডেট সময় : ০৯:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬