ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত সন্তানের অবহেলায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা, দায়িত্ব নিল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন

‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহসান শাহরিয়ার তোহফা। তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি অর্জনের পর মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আহসান শাহরিয়ার তোহফা। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমি আজ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করলাম।” এ সময় তিনি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আহসান শাহরিয়ার তোহফা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে এ সম্মাননা তার শিক্ষকতা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এ অর্জনের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার

আপডেট সময় : ১২:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬