ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর নেই

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৬:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৯১৬ বার পড়া হয়েছে

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর নেই

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক ও প্রশাসনিক সূত্র জানায়, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফেরদৌস আরা একজন দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। বাঞ্ছারামপুরে দায়িত্ব পালনকালে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর আকস্মিক মৃত্যুতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া বিরাজ করছে। তাঁর মৃত্যুতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমার জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে পারিবারিক সূত্র থেকে জানানো হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর নেই

আপডেট সময় : ০৬:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬