ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা

বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ বাজারের ব্যবসায়ী সোপান আহমেদের দায়ের করা চাঁদাবাজির মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত হাজী ছফিউল্লার মেয়ে সেতু। পাশাপাশি, প্রতিবাদমূলক স্ট্যাটাস দেওয়ায় মামলার বাদী তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে সেতু তাঁর বাবার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। এর আগে গত ৬ অক্টোবরও তিনি বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিজের প্রোফাইলে বাবার পক্ষে প্রতিবাদ জানিয়েছিলেন। সেতু ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের নিয়মিত শিক্ষার্থী। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, তাঁর বাবা কখনো কারও কাছে চাঁদা দাবি করেননি। মূলত পারিবারিক সম্পত্তি, আর্থিক লেনদেন, আনন্দ বাজার ব্যবসায়ী কমিটির কার্যক্রম এবং মেড্ডা বাসস্ট্যান্ডের একটি চালের গুদাম নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তাঁর বাবাকে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সেতু অভিযোগ করে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বাবাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে আমাদের পারিবারিক সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে। সর্বশেষ ফেসবুকে প্রতিবাদমূলক স্ট্যাটাস দেওয়ায় তা মুছে ফেলতে মামলার বাদী সোপান আহমেদ আমাকে সরাসরি হুমকি দিয়েছেন।” ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং তাঁর বাবার ন্যায়বিচার নিশ্চিত করার আকুল আবেদন জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। (তবে তাঁর এসব বক্তব্য ও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।) মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজারের ব্যবসায়ী সোপান আহমেদ (২৬) গত ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হাজী ছফিউল্লার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৩৮৫ ও ৫০৬(২) ধারায় দায়ের করা এই মামলার নম্বর ৫৮ (জি.আর. নম্বর ৬০৭/২০২৬)। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, “হাজী ছফিউল্লার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।” এদিকে, শিক্ষার্থীর স্ট্যাটাস সরিয়ে ফেলার হুমকি এবং ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে মামলার বাদী সোপান আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৮:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬