ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা

জোনায়েদ সাকির থেকে বাৎসরিক আয় ও স্থাবর সম্পদ বেশি তার স্ত্রীর

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৭৯০ বার পড়া হয়েছে

জোনায়েদ সাকির থেকে বাৎসরিক আয় ও স্থাবর সম্পদ বেশি তার স্ত্রীর

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী দলের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ওরফে জোনায়েদ সাকি। যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে এ আসনে বিএনপি জোটের প্রার্থী তিনি। গত ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী সাকির থেকে বাৎসরিক আয় ও স্থাবর সম্পদ বেশি তার স্ত্রীর। জোনায়েদ সাকি পেশা উল্লেখ্য করেছেন প্রকাশক, তার স্ত্রী তাসলিমা আক্তার পেশায় আলোকচিত্রী ও শিক্ষক। হলফনামায় জোনায়েদ সাকি উল্লেখ করেন, তিনি বছরে ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা আয় করেন। এর মধ্যে ব্যবসা থেকে ১ লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে ৬ লাখ ৫০ টাকা আয় করেন। তার স্ত্রীর বছরে আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। তিনি স্থাবর সম্পদ থেকে ভাড়া পান ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি-দোকান ভাড়া থেকে ৮ লাখ ২৮ হাজার টাকা বছরে আয় করেন। স্থাবর সম্পদের মধ্যে জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষিজমি রয়েছে এবং একটি ফ্ল্যাটের জন্য অগ্রিম ৩ লাখ ২০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। তার স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ পয়েন্টের একটি কৃষিজমি রয়েছে। এছাড়া একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্ন অনুযায়ী জোনায়েদ সাকির সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা এবং তার স্ত্রীর আয়কর রিটার্ন অনুযায়ী ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকার সম্পদ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ফৌজদারি কোনো মামলা নেই। মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ওরফে জোনায়েদ সাকির স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মো. ফজলুর রহমান ও মা মাসুদা খানম। তার শিক্ষাগত যোগ্যতা বি.এ পাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জোনায়েদ সাকির থেকে বাৎসরিক আয় ও স্থাবর সম্পদ বেশি তার স্ত্রীর

আপডেট সময় : ০৯:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬