ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

দৌড়ে উঠতে গিয়ে হাত-পা কেটে নিল ট্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২ ৫৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে এক হাত ও এক পা কাটা পড়েছে মো. হারিছ মিয়া (২৫) নামে এক যুবকের। হারিছ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ২টার দিকে ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় হারিছ ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিনে) উঠতে যায়। এতে তিনি কাটা পড়লে স্থানীয় লোকজন উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম জানান, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওই যুবক কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দৌড়ে উঠতে গিয়ে হাত-পা কেটে নিল ট্রেন

আপডেট সময় : ০৭:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২