মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
- আপডেট সময় : ০৭:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম জাহাঙ্গীর আলম ভূঁইয়া রুহুল আমিন ভূঁইয়া ফাউন্ডেশন কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ভূঁইয়া (বকুল)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূলগ্রাম আলহাজ্ব আব্দুল মাজিদ ভূঁইয়া মো. তাহের উদ্দীন ভূঁইয়া কারিগরি দাখিল মাদ্রাসার সভাপতি শাহানা বেগম সেতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূলগ্রাম কারিগরি দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা সিরাজুল ইসলাম এবং কসবা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. আজহারুল ইসলাম ভূঁইয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধাবীদের শিক্ষার অগ্রযাত্রাকে আরও বেগবান করার লক্ষ্যে এ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।














