ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুমিন ফারহানার গলায় টাকার মালা পরিয়ে দেন এক ভক্ত ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কর্তৃপক্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ১টি অটোরিক্সাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত মানুষের মাঝে প্রতিবেশী ঐক্য ফোরামের কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমওলামাদের সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের বরণ ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য – রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশে ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নবীনগরে দূরপাল্লার বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সরাইলে কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২ ৭৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় রিমা আক্তার (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। ওই কিশোরী উপজেলার চুন্টা ইউনিয়নের রোপাড়া গ্রামের বাছির মিয়ার মেয়ে। আজ শুক্রবার সকালে নিজেদের বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে মযনা তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে সুযোগ বুঝে রিমা গলায় ওড়না পেছিয়ে ঘরের বাঁশের তীরে ঝুলে ফাঁসি দেয়। স্বজনরা যখন দেখতে পেয়েছে এর আগেই পরপারে পাড়ি জমিয়েছে কিশোরী রিমা। পরে তারা বিষয়টি সরাইল থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ রিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। রিমার বাবাসহ স্বজনরা জানায়, রিমা কিছুটা মানসিক ভারসাম্যহীন। ২০২০ খ্রিষ্টাব্দেও একবার বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। সেই যাত্রা দ্রূত চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় যথাযথ চিকিৎসা সেবায় প্রাণে বেঁচে গিয়েছিল রিমা। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিব।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২