ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি

৩০ সিএনজি ডাকাতি; পুনরায় করতে গিয়ে র‍্যাবের হাতে আটক ৬ ডাকাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ৪১২ বার পড়া হয়েছে

র‌্যাবের হাতে আটক ৬ ডাকাত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওরস থেকে ফেরার পথে ৩০টি সিএনজি চালিত অটোরিকশা আটকে ডাকাতির পর পুনরায় ডাকাতি করতে গিয়ে ৬জন ডাকাত র‌্যাবের হাতে আটক হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‌্যাব-৯ এর অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, ডাকাত দলের মূলহোতা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উরালকুল এলাকার আব্দুর রউফের ছেলে মো. আবুল কালাম (২৬), একই জেলার লাখাই উপজেলার মুরিআগ গ্রামের রুহুল আমিনের ছেলে জসিম উদ্দিন (২৪), একই উপজেলার বামে কাটিয়ারা গ্রামের রতন মিয়ার ছেলে মো. রিপন মিয়া (২১), ফিরোজ মিয়ার ছেলে লাভলু মিয়া (২৩), মৃত হাজী মলয় মিয়া ছেলে মাহমুদুল হাসান জুয়েল (৩৫) ও নিবারন সরকারের ছেলে সবুজ সরকার (২১)। এসময় উক্ত ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক জানান, প্রতিবছর ২৬ জানুয়ারি নাসিরনগর চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সৈয়দ আক্তার হুসাইনের বার্ষিক ওরস পালন করা হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন খান্দুরা দরবার শরিফে। গত শুক্রবার (২৭ জানুয়ারি) ওরস থেকে ফেরার পথে ভোরে উপজেলার চাপড়তলা-ছাতিয়াইন সড়কের মাঝ অংশের ৬নং ওয়ার্ডের বুড়ইউরি গ্রামে ১৫/১৬ জনের একটি ডাকাত দল প্রায় ৩০টি সিএনজি আটক করে। এসময় ডাকাতরা সবার চোখ কাপড় দিয়ে বেঁধে ডাকাতি করে। ডাকাতিতে বাধা দেওয়া ২০ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তাদের হাতে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় সিএনজি চালক বাদি হয়ে মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে সোমবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে র‌্যাব প্রযুক্তির সহায়তায় নাসিরনগর ফান্দাউক ইউনিয়নের আতুকুরা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ৬জন ডাকাতকে আটক করে। আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসস্ত্র ছাড়াও ৫টি বাটন মোবাইল ফোন, ৩ টি স্মার্ট টাচ মোবাইল ফোন, নগদ ৬ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা গত ২৭ জানুয়ারি সংঘটিত ৩০টি সিএনজি চালিত অটো রিকশা ডাকাতির কথা স্বীকার করেছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস’তি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩০ সিএনজি ডাকাতি; পুনরায় করতে গিয়ে র‍্যাবের হাতে আটক ৬ ডাকাত

আপডেট সময় : ০৭:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩