ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

আখাউড়ায় দুই মাদক কারবারী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ৪৭১ বার পড়া হয়েছে

আখাউড়ায় দুই মাদক কারবারী গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ২ কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। আখাউড়া থানা পুলিশ জানায়, উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি পুলিশের টিম অভিযান চালায়। এসময় বাউতলা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সবুজ মিয়া (৩৫), সদর উপজেলার মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার মাদক ব্যবসায়ী আমজাদ আলীর ছেলে মোঃ বাবু আলী (৪০)কে ২৫ বোতল স্কাফ, ৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ বাবু আলীর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পৌর এলাকার মধ্যপাড়ার মাদক ব্যবসায়ী মোঃ বাবু আলী মাদক বিরোধী সংগঠনের আড়ালে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম জানান, আটককৃত বাবু আলী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন সময় বিভিন্ন স’ানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখাউড়ায় দুই মাদক কারবারী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩