ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত। সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী।

কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩২৩ বার পড়া হয়েছে

কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামী ও শাশুড়ি মিলে তাকে কেবল মারধর ও অস্ত্র দিয়ে জখমই করেননি, অমানবিকতার চরম সীমা ছাড়িয়ে কেটে দিয়েছেন মাথার চুলও। পরে কাটা চুল ও রক্তাক্ত শরীর নিয়েই থানায় ও হাসপাতালে ছুটতে হয় ওই গৃহবধূ। মঙ্গলবার (৫ মে) সকালে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় এই রোমহর্ষক ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম মীম আক্তার। তিনি একই এলাকার দিনু মিয়ার স্ত্রী। জানা যায়, স্বামী দিনু মিয়া ব্যবসার কথা বলে বেশ কিছুদিন ধরে মীম আক্তারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। বাবার বাড়ি থেকে নির্ধারিত সময়ের মধ্যে ওই টাকা এনে দিতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার সকাল ১০টার দিকে মীমের ওপর চড়াও হন দিনু। ক্ষিপ্ত হয়ে তিনি মীমকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মীমের গাল, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করেন। এরপর শাশুড়ির সহযোগিতায় মীমের মাথার চুল কেটে দিয়ে তাকে চরমভাবে লাঞ্ছিত করা হয়। কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী মীম আক্তার বলেন, “বিয়ের পর থেকেই আমাকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দেওয়া হতো। এবার তাদের দাবি করা ৫ লাখ টাকা দিতে না পারায় তারা আমার ওপর অমানুষিক নির্যাতন চালায়। আমাকে চিরতরে অপমান করার জন্যই তারা আমার মাথার চুল কেটে দেয়।” দুপুরে খবর পেয়ে মীমের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। এ সময় তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ভুক্তভোগী নারীর শরীরে একাধিক আঘাত ও ক্ষতের চিহ্ন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে, এই অমানবিক ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দিনু মিয়া পলাতক রয়েছেন। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “নির্যাতনের শিকার গৃহবধূর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

আপডেট সময় : ১০:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬