আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে
র্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্য পণ্যে অবৈধভাবে রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং দোকানের ট্রেড লাইসেন্স না থাকার দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনুমানিক ১০.০০ থেকে ১৪.০০ ঘটিকা পর্যন্ত সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বড় বাজারে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্য পণ্যে অবৈধভাবে রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং দোকানের ট্রেড লাইসেন্স না থাকার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫৩ ধারায় মেসার্স শ্রীকান্ত স্টোরের মালিক শ্রীকান্ত পাল’কে ১০,০০০ টাকা এবং আইসক্রিম কারখানার মালিক লোকমান হোসেন’কে ২০,০০০
টাকা জরিমানাসহ সর্বমোট ৩০,০০০টাকা জরিমানা করা হয়। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।















