ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

সরাইলে বিদ্যুৎ কেড়ে নিল মাধ্যমিক পরীক্ষার্থী ইফরাতের প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ৫০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ কেড়ে নিল আলমাছ ভূঁইয়া (১৪) ওরফে ইফরাত নামের এক শিক্ষার্থীর প্রাণ। ইফরাত উপজেলার দেওড়া পূর্বপাড়া ভূঁইয়া বাড়ির মো. হাকিম ভূঁইয়ার ছেলে। দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা শাখার নবম শ্রেণির ছাত্র। ফুটফুটে তরতাজা ছেলের আকস্মিক মৃত্যুতে পিতা মাতা পাগল প্রায়। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, হাকিম ভূঁইয়ার তিন ছেলের মধ্যে আলমাছ সবার বড়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মায়ের অজান্তেই নিজেদের বসতঘরের পেছনে পেয়ারা গাছের ডাল কাটতে যায় আলমাছ। তাদের ঘরের বিদ্যুতের সার্ভিস ক্যাবলটি টানা ছিল ওই পেয়ারা গাছের মধ্য দিয়েই। বিষয়টি খেয়াল করেনি সে। পুরো বডি লোহার তৈরী দা দিয়ে ডাল কাটছিল। হঠাৎ দা-এর একটি কুপ সার্ভিস ক্যাবলে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আলমাছ। এক সময় নিচে পড়ার বিকট শব্দে মা সহ সকলেই দৌঁড়ে আসেন। তখন আলমাছ আর নড়ছে না। দ্রূত চিকিৎসকের কাছে নিয়ে গেলে আলমাছকে মৃত ঘোষণা করেন।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বিদ্যুৎ কেড়ে নিল মাধ্যমিক পরীক্ষার্থী ইফরাতের প্রাণ

আপডেট সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২