ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল

ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশী নাগরিক আটক

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ১১:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১১৩০ বার পড়া হয়েছে

ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশী নাগরিক আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি)। শনিবার (১৮ জানুয়ারি) আনুমানিক ০১: ০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৯২/এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর নামক স্থান হতে নিম্নেবর্ণিত ৩ জন বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন – মোঃ মাহমুদুল হাসান (২৬), পিতাঃ শাহেনেওয়াজ সরকার, সরকার পাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, মোঃ তাসনিম আহমেদ (২১), পিতাঃ আবুল বাশার, তালশহর, আশুগঞ্জ, মোঃ নাসিম আহমেদ (২৬), পিতাঃ মোঃ শুক্কুর মিয়া, নবীনগর, উভয় জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই ভারত হতে পর্তুগাল যাওয়ার উদ্দেশ্যে ভারতের দিল্লিতে অবস্থিত পর্তুগালের এম্বাসির নিকট কাগজপত্র জমা দেয়ার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে গমন করে এবং শনিবার (১৮ জানুয়ারি) অবৈধভাবে বাংলাদেশে ফেরত আসার সময় অত্র ব্যাটালিয়নের ধর্মঘর বিওপির টহল দলের নিকট আটক হয়। তাদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৩টি পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মোবাইল ফোনসহ মাধবপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশী নাগরিক আটক

আপডেট সময় : ১১:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫