ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 যানজট মুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে একটি উপশহর গড়ে তোলা প্রয়োজন- অধ্যক্ষ ওবায়দুল হক

আলোচনা সভা, দোয়া মোনাজাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানানোর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ এর প্রতিষ্ঠার দিন পহেলা নভেম্বর সন্ধ্যায় এই উপলক্ষে জেলা সদরের কাউতলীতে অবস্থিত স্বপ্নতরী কনভেনশন হলে পরিষদ সভাপতি আলী মাউন পিয়াস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরীর উপস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হক। প্রধান বক্তা ছিলেন তৈমুর ফাউন্ডেশন এর চেয়ারম্যান ঠিকাদার সৈয়দ তৈমুর। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মীর মোস্তাফিজুর রহমান বাবুল, আরমান উদ্দিন পলাশ, শেখ জাহাঙ্গীর, শরীফ আহমেদ খান, সৈয়দ আনোয়ার আহমেদ লিটন এবং স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ তাহের উদ্দিন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি জয়নাল আবেদীন মালদার ও সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসনাত অপু, কার্যকরী সদস্য প্রভাষক মোশারফ হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন সহ-সাংগঠণিক সম্পাদক সারোয়ার কাইছার টিপু। প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হক বলেন, জেলার উন্নয়নের সাথে যারা জড়িত তারাই এই জেলার মাথা। যারা জেলা উন্নয়ন পরিষদের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা পরিকল্পিত সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়তে কাজ করে যাবেন। জেলা পরিষদের সহায়তায় জেলার উন্নয়নে কাজ করে যাবেন। তিনি বলেন, যানজট মুক্ত পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গড়তে শহরের বাইরে একটি উপশহর গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র ছাত্রীদের সহজে উন্নত শিক্ষা গ্রহণের জন্য একটি পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয় ও একটি সরকারি মেডিকেল কলেজ ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপন সময়ের দাবী। গ্যাস সংকট সমাধানেও জরুরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। অধ্যক্ষ বলেন, আমি মনে করি আপনারা কিছু দিনের মধ্যে এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি দেবেন। তিনি ওবায়দুর রউফ পলুর স্মৃতিকে টিকিয়ে রাখতে এমপি মহোদয়ের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ছাত্রদের একটি ও ছাত্রীদের একটি নিবাস (হোস্টেল) বাস্তবায়নের তৎপরতা উল্লেখ করেন। পরে তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মৃত ও জীবিত সকলের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার মঙ্গল কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

আপডেট সময় : ০৮:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬