ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত।

সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৩৪ হাজার ৫২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিভিন্ন টহল দল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলামের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সুনিপুণ পরিকল্পনায় শনিবার দিনব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মঈনপুর ও খাদলা বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপি’র টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে— বাসমতি চাল, জর্জেট শাড়ি, গরু, আতশবাজি, তাস এবং পাচারের উদ্দেশ্যে আনা বাংলাদেশি শিং মাছ। এছাড়া বিপুল পরিমাণ প্রসাধন সামগ্রী জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে— স্কিন সাইন ক্রিম, অডোমস ক্রিম, ডাবর আমলা তেল, ভ্যাসলিন, অলিভ অয়েল এবং জনসন বেবি অয়েল। পাশাপাশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ইয়াবা, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ, বিয়ার, গাঁজা এবং মদ। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ইজিবাইকও জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। সব মিলিয়ে জব্দকৃত এসব মালামাল, মাদক ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৪ হাজার ৫২০ টাকা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’— এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, দেশের সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা কঠোরভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

আপডেট সময় : ১০:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬