ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় এএমআই লিমিটেডের স্টল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে আশির দশকে ব্রাহ্মণবাড়িয়ায় তাঁদের পৈতৃক বাড়িতে অবস্থানকালীন একটি ঐতিহাসিক ছবি তুলে দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ সাদী। পুরোনো সেই ছবিকে ঘিরে স্মৃতিচারণের এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। রোববার (২২ নভেম্বর) মেলায় এএমআই লিমিটেডের স্টল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শেখ সাদী প্রধানমন্ত্রীকে বিশেষ শুভেচ্ছা উপহার হিসেবে ছবিটি প্রদান করেন। ছবিটি দেখে প্রধানমন্ত্রী আশির দশকের স্মৃতিতে ফিরে যান এবং ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সংশ্লিষ্ট অতীতের নানা স্মৃতিচারণ করেন। এ সময় প্রধানমন্ত্রী স্মরণ করেন শেখ সাদীর সহোদর বড় ভাই প্রয়াত আব্দুল্লাহ আল বাকীকে। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল ও যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি। এ ছাড়া জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি অনার্স কলেজ ছাত্র সংসদের একমাত্র আজীবন সদস্য এবং জেলা বিএনপির সফল সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিনিয়র সহসভাপতি। জিয়া পরিবারের বিশ্বস্ত ও পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে এ স্মৃতিচারণের সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শেখ সাদীর পরিচয় করিয়ে দেন। পাশাপাশি এএমআই লিমিটেডের উৎপাদিত পণ্যসামগ্রী ও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। উল্লেখ্য, এএমআই লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের কৃষি যান্ত্রিকীকরণ, কৃষি যন্ত্রপাতি উৎপাদন ও কৃষির আধুনিকায়নে কাজ করে আসছে। পাশাপাশি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসএসএপি (SSAP) প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে কৃষিযন্ত্রপাতি সহজলভ্য করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এএমআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদী একই সঙ্গে এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (AMMA-B)-এর কোষাধ্যক্ষ এবং অনলাইন সংবাদমাধ্যম ‘সিটিপোস্ট’-এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬