ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগের লকডাউন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ড্রোন উড়িয়ে পুলিশের মোটরসাইকেল মহড়া ব্রাহ্মণবাড়িয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করল ‘আশা’ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির!

আ.লীগের লকডাউন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ড্রোন উড়িয়ে পুলিশের মোটরসাইকেল মহড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

আ.লীগের লকডাউন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ড্রোন উড়িয়ে পুলিশের মোটরসাইকেল মহড়া।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আহ্বানে আগামী রোববার ও সোমবার (২৯ ও ৩০ নভেম্বর) দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। এরই অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ড্রোন উড়িয়ে এবং মোটরসাইকেল নিয়ে বিশেষ নিরাপত্তা মহড়া দিয়েছেন পুলিশ সদস্যরা। শনিবার বিকেলে শহরের পুনিয়াউট মোড় থেকে মহড়া শুরু হয়। এ সময় ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারির পাশাপাশি মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন পুলিশ সদস্যরা। হুইসেল বাজিয়ে পরিচালিত এ মহড়া শহর ঘুরে শহরতলির ঘাটুরা মোড়ে গিয়ে শেষ হয়। মহড়া চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, নাশকতাসহ যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ.লীগের লকডাউন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ড্রোন উড়িয়ে পুলিশের মোটরসাইকেল মহড়া

আপডেট সময় : ০৯:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬