ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহমান

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৬৩৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহমান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রোববার (১৮ জানুয়ারি) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি হাতে পান তিনি। তার চূড়ান্ত মনোনয়নের খবর পেয়ে তার নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জহিরুল হক চৌধুরী বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নের বৈধতা নিয়ে আপিল করলে বিষয়টি নির্বাচনী ট্রাইব্যুনালে শুনানির জন্য ওঠে। শুনানি শেষে ট্রাইব্যুনাল মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ বলে রায় ঘোষণা করেন। রায়ের এই খবর ছড়িয়ে পড়লে কসবা ও আখাউড়া উপজেলায় মুশফিকুর রহমানের সমর্থকরা মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর মুশফিকুর রহমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তবে এক সপ্তাহ পর, ২৭ ডিসেম্বর জেলা বিএনপির নেতা কবীর আহাম্মেদ ভূইয়া ‘ সংযুক্তি-২’ উল্লেখপূর্বক আরেকটি মনোনয়নের চিঠি পান। এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে নিজ নিজ প্রার্থীর পক্ষে এলাকায় কর্মসূচি পালনের ঘটনা ঘটে। যা দলীয় সাধারণ নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি থেকে একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়ায়, দীর্ঘদিন ধরে এলাকায় নেতাকর্মীদের মধ্যে আলোচনা, বিভ্রান্তি ও উৎকণ্ঠা বিরাজ করছিল। শেষ পর্যন্ত মুশফিকুর রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার মাধ্যমে এ অনিশ্চয়তার অবসান ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহমান

আপডেট সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬