ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৬৪ বার পড়া হয়েছে

প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রেমিকার বাড়িতে গিয়ে করে মো. তানভীর (২৪) নামে এক যুবক বিষপান এবং ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাউরখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। মো. তানভীর নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের কোনাউর গ্রামের আক্কাস মিয়ার ছেলে। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাউরখন্ড গ্রামের হুমায়ুন মিয়ার মেয়ে মোছা. ময়না (২২)-এর সঙ্গে তানভীরের দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে গত এক সপ্তাহ ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। বিভিন্ন ভাবে চেষ্টা করেও ময়নার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে। সোমবার সকালে তানভীর তার বাড়িতে যান। এসময় ময়নার পরিবারের সদস্যরা তাকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেননি। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে তানভীর সবার সামনে বিষপান করেন। পরে ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালান।

পরে স্থানীয় লোকজন ও পাশের বাড়ির এক নারী দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের শয্যায় তানভীর সাংবাদিকদের বলেন, “ময়না আমার ভাইয়ের স্ত্রীর ছোটবোন, সেই সূত্রে আমার বিয়াইন হন। দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে সম্পর্ক ছিল। তবে গত এক সপ্তাহ ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছিল না। শুধু দুই মিনিট কথা বলার উদ্দেশ্যে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমাকে অপমান করে বের করে দেওয়া হয়। এমনকি আমাকে মারধরেরও চেষ্টা করা হয়। ওই পরিস্থিতিতে আমি মাথা ঠিক রাখতে পারিনি।” এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রেমসংক্রান্ত বিষয় নিয়ে এক যুবক গলা কেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০৮:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬