ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার

দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছিল তারা : মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২ ১৩৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়া ২৯ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আর বঙ্গবন্ধু সাড়ে তিন বছর এবং শেখ হাসিনা সাড়ে ১৮ বছর- এই ২২ বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায়। তারা ২৯ বছরে কী করেছে আর ২২ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে- সেই হিসাব যদি মিলান, তাহলেই বুঝতে পারবেন তানা কখনোই বাংলাদেশের উন্নয়ন চায়নি। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। শুক্রবার (২৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের দুই যুগ পূর্তি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করে ক্ষমতায় এসেছিল- তাদের সাধের পাকিস্তান যেমন আজকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশকেও তেমন ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা তারা করেছিল। বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আবার ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে এনেছে। খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছিল তারা : মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২