ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এ সময় রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ওজন মাপাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। শনিবার (১০ অক্টোবর) সকালে শহরের টেংকের পাড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. আরজু মিয়া। এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক। কর্মসূচির শুরুতে টেংকের পাড় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সদর হাসপাতালে একটি বিশুদ্ধ পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন ও সহসভাপতি এ বি এম মমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা এ টি এম ফয়জুল কবির, লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন স্বপন কুমার দেবনাথ, লিও ক্লাবের সভাপতি ইভান মিয়া, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, লায়ন উপদেষ্টা লায়ন আরকে টেড রুবেল আহমেদ পায়েল, লিও ক্লাবের সাবেক সভাপতি সুমাইয়া খানম মিলা, সহসভাপতি ফাইম ভূঁইয়া ও আবু সুফিয়ানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও বিশুদ্ধ পানি সরবরাহের এ উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব

আপডেট সময় : ১০:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬