ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব

খরমপুর মাজারে জেনারেটরের বেল্টে পেঁচিয়ে ভক্তের মৃত্যু

ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৬৭৭ বার পড়া হয়েছে

খরমপুর মাজারে জেনারেটরের বেল্টে পেঁচিয়ে ভক্তের মৃ-ত্যু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমপুর কেল্লা শাহ মাজারে বার্ষিক ওরশ শরীফে অংশ নিতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় জরিনা বেগম (৬০) নামের এক নারী ভক্তের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। জরিনা বেগম কিশোরগঞ্জ জেলার বায়জিদপুর থানার পূর্ব কৈলাগ ইউনিয়নের হলদিবিটা গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে জরিনা বেগম তাঁর ছেলে সুমন ইসলামকে সঙ্গে নিয়ে খরমপুর কেল্লা শাহ্ মাজারের বার্ষিক ওরশে আসেন। রাত ১০টার দিকে মাজারের পশ্চিম পাশের একটি কক্ষের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসাবধানতাবশত জেনারেটরের বেল্টে পেছিয়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, প্রতিবছরই ওরশ শরীফে অংশ নিতে আসতেন জরিনা বেগম। নারী ভক্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খরমপুর মাজারে জেনারেটরের বেল্টে পেঁচিয়ে ভক্তের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫