ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল

এ আরডি’র ‌উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে

এ আরডি’র ‌উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল শুরু হয় ২৫ নভেম্বর এবং ১০ ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার দিবস পালনের মাধ্যমে শেষ হয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ পালনের ঘোষণা দেয়া হয়। জাতিসংঘ দিবসটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান রিপাবলিকে সেনা সদস্য কর্তৃক এক বর্বরোচিত নির্যাতনের শিকার হয়ে তিন বোন মৃত্যুবরণ করেন। তাদের স্মরণ করে ১৯৮১ সালে ২৫ নভেম্বরকে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও ২৫ শে নভেম্বর সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে বদাবন সংঘের সহায়তায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয় সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন কর্মসূচির আয়োজন করা হয়। এআরডি’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভী’র সভাপত্বিতে প্রধাণ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয় সরকারি কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন। শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন এআরডি’র নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হুরাইরা, ইশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক এস.সি তাপসি রায় প্রমুখ।

এআরডি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস এর উপস্থাপনায় আলোচনা সভার পর অতিথিগণ ও উপসি’ত সবাই শহীদ মিনারে পক্ষ্যকাল ক্যাম্পেইনের সমর্থনে মোবাতি প্রজ্জ্বলনসহ গণস্বাক্ষর প্রদান করেন। কর্মসূচিতে দূর্বার নেটওয়ার্ক সদস্য সংগঠন সমূহের প্রতিনিধিগন, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অপরাপর নাগরিকগন অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এ আরডি’র ‌উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন

আপডেট সময় : ১১:১৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪