ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার

আসাম রাজ্য সরকারের ৬২ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ৯৭১ বার পড়া হয়েছে

asam

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, এখনও যে কোনো বিপদে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী। আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্পিকার বিশ্বজিৎ দৈমারির নেতৃত্বে আসাম রাজ্য সরকারের ৬২ সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছে। এ দলটি আখাউড়া চেকপোস্টে এলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা স্বাগত জানান। স্পিকার বিশ্বজিৎ দৈমারী বলেন, মহাভারতে আসাম ও বাংলাদেশ এক ছিল। আমরা এখন জানতে এসেছি এখানকার সংসদীয় প্রক্রিয়া ও ব্যবস্থা কেমন। সংসদ সদস্যরা মানুষের সমস্যাগুলো কীভাবে সংসদে উপস্থাপন করে সমাধানের ব্যবস্থা করে সেটি আমরা জানতে চাই। সফরের মাধ্যমে দুইদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে উল্লেখ করে স্পিকার আরও বলেন, আগে আসামে মানুষের জীবিকা ছিল কৃষি। এখন ব্যবসাটাই মূল। যুবকরা পড়াশোনা শেষ করে ব্যবসার কথা চিন্তা করে। এই সফরের বাণিজ্যিক সুফল পাবে আসামের যুব সমাজ। সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ. হ. ম. মোস্তফা কামালের সাথে দুইদেশের বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আসাম রাজ্য সরকারের ৬২ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে

আপডেট সময় : ০২:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২