ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

সরাইলে ছাত্র কল্যাণ সংসদের আত্ম প্রকাশ তামিম সভাপতি, শিব্বির সম্পাদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ৩৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘শিক্ষা সম্প্রীতি সমৃদ্ধি’- এই স্লোগানকে সামনে রেখে সরাইলের শাহজাদাপুর ইউনিয়ন ছাত্র কল্যাণ সংসদের যাত্রা শুরূ হয়েছে ২০১৯ খ্রিষ্টাব্দে। সেই সূত্র ধরেই ২০২১ খ্রিষ্টাব্দ থেকে শুরূ হয় পথ চলা। উপদেষ্টা পরিষদে রয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র। স্থানীয় এক ঝাঁক তরূণ শিক্ষার্থীর সমন্বয়ে গত ৬ এপ্রিল ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের মাধ্যমে আত্ম প্রকাশ ঘটে সংগঠনটির। সংগঠনের সভাপতি প্রকৌশলী আব্দুল্লাহ বিন সালেহ তামিম ও সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ। সংগঠন সূত্র জানায়, ইউনিয়নে শিক্ষার প্রচার প্রসার ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করাই সংগঠনের লক্ষ্য। তাদের বক্তব্য হচ্ছে শিক্ষা সম্প্রীতিই সর্ব ক্ষেত্রে আনয়ন করে সমৃদ্ধি। সাহিত্য সংস্কৃতি ক্রীড়া বিনোদন ও সৃজনশীল কাজে থাকবে তাদের সহযোগিতা। সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনের রয়েছে একটি খসড়া গঠনতন্ত্রও। সংগঠনের প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেহার আহমেদ চৌধুরী সজীব। আরো রয়েছেন- শেখ সাইফুর রহমান জনি, বীথি ভৌমিক, শামসুদ্দিন হোসেন ইমরান, মো. রাজিব হোসেন, জহিরূল হক ফরহাদ, তোফায়েল আহমেদ, নাজমুল হোসেন, আশিষ দাস ও মোহতারূজ্জামান রূমান। প্রধান উপদেষ্টা সজীব বলেন, এ কমিটি গোটা ইউনিয়নে তাদের সক্ষমতার চাপ রাখবে। তারা স্বেচ্ছায় কাজ করবে শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য। নবনির্বাচিত সভাপতি তামিম ও সম্পাদক শিব্বির বলেন, শুধু মাত্র ছাত্রদের দ্বারা গঠিত ‘সাস্কস’ সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন সংগঠন। এ সংগঠন শিক্ষাকেন্দ্রিক কর্মকান্ডকে অধিকতর গুরূত্ব দিবে। অসামাজিক ও অনৈতিক কাজের বিরূদ্ধে বলিষ্ট ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে কাজ করে নিয়মিত গুণীজনদের সংবর্ধিত করবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ছাত্র কল্যাণ সংসদের আত্ম প্রকাশ তামিম সভাপতি, শিব্বির সম্পাদক

আপডেট সময় : ১০:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২