ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রং দিয়ে তৈরি আইসক্রিম,জরিমানা ৪০ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ৩৮৯ বার পড়া হয়েছে

কাপড়ের রং দিয়ে তৈরি আইসক্রিম,জরিমানা ৪০ হাজার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরিতে দায়ে এক আইসক্রিমের ফ্যাক্ট্ররিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (০৭ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার জেসি সুপার আইসক্রিম ফ্যাক্টরিকে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, বুধবার দুপুরে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার জেসি সুপার আইসক্রিম ফ্যাক্ট্ররিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় প্রতিষ্টানটি অস্বাস্থ্যকর পরিবেশ ও কাপড় তৈরি করার রং দিয়ে আইসক্রিম তৈরি করছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে আইপি (আইসক্রিম তৈরীর মূল উপাদান) সংরক্ষণ করে রাখা হয়।

প্রতিষ্ঠানটিতে আইসক্রিম তৈরির কর্মীদের নেই কোনো ফিটনেস সার্টিফিকেট। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেসি সুপার আইসক্রিম প্রতিষ্টানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্হিত ছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রং দিয়ে তৈরি আইসক্রিম,জরিমানা ৪০ হাজার

আপডেট সময় : ১১:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩