Saimum Sairas elected BPMCA senior joint secretary
- আপডেট সময় : ০৯:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১৯৪ বার পড়া হয়েছে
Saimum Sairas, Managing Director of Brahmanbaria Medical College Hospital Ltd. and founder of Saimum Group, has been elected senior joint secretary of the Bangladesh Private Medical College Association (BPMCA) for the 2025–2027 term.
The election was held at the CIRDAP auditorium in Dhaka on July 16, 2025. It marked the association’s first leadership election through direct voting by its members, with 92 of the 110 eligible voters casting their ballots.
Dr. Sheikh Mohiuddin was elected president, while Professor Dr. Md. Moazzem Hossain was elected general secretary.
The five elected vice-presidents are Dr. Mostafizur Rahman, managing director of Popular Medical College; Syed Md. Morshed Hossain, chairman of Chattagram Maa-O-Shishu Hospital Medical College; Dr. Gazi Mizanur Rahman, chairman of Gazi Medical College; Priti Chakraborty, chairman of Universal Medical College; and Mohammad Shahab Uddin, chairman of Shahabuddin Medical College.
Mr. Sairas’s professional background spans healthcare administration, institutional management and entrepreneurship. Alongside his role at Brahmanbaria Medical College Hospital Ltd., he leads Saimum Group, which has business interests in sustainable construction materials, food processing, medical oxygen supply, renewable energy and ceramics.
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাইমুম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইমুম সাইরাস। গত ১৬ জুলাই (২০২৫) ঢাকার সিরডাপ (CIRDAP) মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা যায়, বিপিএমসিএ-এর ইতিহাসে এবারই প্রথমবারের মতো সদস্যদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়।
নির্বাচনে মোট ১১০ জন যোগ্য ভোটারের মধ্যে ৯২ জন সদস্য সরাসরি উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত পাঁচজন হলেন— পপুলার মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজের চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন, গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান, ইউনিভার্সাল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং শাহাবুদ্দিন মেডিকেল কলেজের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।
নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক সাইমুম সাইরাস স্বাস্থ্যসেবা প্রশাসন, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও একজন সফল উদ্যোক্তা হিসেবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেডের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ‘সাইমুম গ্রুপ’-এর নেতৃত্ব দিয়ে আসছেন। দেশের অর্থনীতিতে অবদান রাখা তাঁর এই গ্রুপের বহুমুখী ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে রয়েছে— টেকসই নির্মাণ সামগ্রী, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মেডিকেল অক্সিজেন সরবরাহ, নবায়নযোগ্য জ্বালানি এবং সিরামিক শিল্প। জাতীয় পর্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসক ও উদ্যোক্তা সংগঠনের শীর্ষ পদে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান সাইমুম সাইরাস নির্বাচিত হওয়ায় স্থানীয় সুধীমহল ও চিকিৎসকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


























