ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব

হাতে মেহেদির রং শুকানোর আগেই নববধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৫৯৬ বার পড়া হয়েছে

হাতে মেহেদির রং শুকানোর আগেই নববধূর আত্মহত্যা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাতে মেহেদির রং না মুছতেই জীবনাবসান হলো নববিবাহিতা মোছা. সুমাইয়া আক্তার লিজার (২২)। ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়া অবস্থায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উত্তর মিনারকোট গ্রামে তার পিত্রালয়ের বসতবাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিজা একই গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে এবং একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মুন্না মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।

স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় লিজা মানসিক চাপে ভুগছিলেন। দুপুরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন লিজা। তাৎক্ষণিকভাবে পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতে মেহেদির রং শুকানোর আগেই নববধূর আত্মহত্যা

আপডেট সময় : ১০:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫