ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার

সরাইলে ৭০ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২ ৪১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে ৩ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে পলিথিন দিয়ে প্যাকেট করা ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মলাইশ গ্রামে দীর্ঘ দিন ধরে ২টি গ্রূপ মাদকের ব্যবসা করে আসছে। এক গ্রূপ সরাইলের কালীকচ্ছ ঋষি বাড়ি থেকে চোলাই মদ ক্রয় করে শাহবাজপুর ও শাহজাদাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিয়ে বিক্রি করে। দল বেঁধে রাতে দিনে মলাইশ গ্রামের বিভিন্ন পয়েন্টে বসে মদ পান করে থাকে। অনেকে সন্ধ্যার পর বাজারে প্রকাশ্যে হেঁটে হেঁটে চোলাই মদ পান করে আসছে। কেউ প্রতিবাদ করলে মদ ব্যবসায়ি ও মদ্যপরা উল্টো হুমকি দেয়। আরেকটি গ্রূপ মলাইশসহ আশপাশের এলাকায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে এস আই মো. তারিকুল ইসলাম ও এস আই বশির আহমেদের নেতৃত্বে একদল পুলিশ মলাইশ গ্রামে অভিযান চালায়। অভিযানকালে চোলাই মদ পানের আসর থেকে ব্যবসায়ি ও সেবনকারী গ্রূপের নেতা চিকন্ত চন্দ্র দাসের ছেলে টিটন চন্দ্র দাস (৪৫), কমল কান্ত দাসের ছেলে প্রতুষ দাস (৩৫) ও ওয়ারিশ দাসের ছেলে জয় কৃষ্ণকে (৩৫) হাতেনাতে গ্রেপ্তার করেন। পরে তাদের দেয়া তথ্য অনুসারে অভিযান চালিয়ে বিক্রির জন্য মজুদ করে রাখা ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এস আই বশির আহমেদ বাদী হয়ে তাদের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গতকাল আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ৩ মাদক কারবারি গ্রেপ্তারের খবরে স্বসি’র নি:শ্বাস ফেলেছে স্থানীয় লোকজন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, রাতের বেলা এরা মদ পান করে চিৎকার করে অশালীন কথাবার্তা বলে বেড়ায়। ওঠতি বয়সের ছেলেদের কাছে চোলাই মদ বিক্রি করে আসছিল। ফলে এলাকার অনেক স্কুল পড়-য়া ছাত্ররাও মাদকাসক্ত হয়ে পড়ছে। প্রতিবাদ করলে গালমন্দ করে ও মারধরের হুমকি দেয়। কারণ এদের পেছনে রয়েছে বেকার সর্দার নামধারী কিছু ব্যক্তি। এরা থানা পুলিশের কন্টাক ও নিয়ে থাকে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, মাদকের বিরূদ্ধে আমরা জেরো টলারেন্স। মাদক ব্যবসায়ি সেবনকারী কাউকে আমরা ছাড় দিব না। মাদকমুক্ত করতে যা যা করণীয় এর সবটাই আমরা এবং করে যাব। আমাদের অভিযান অব্যাহত থাকব।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ৭০ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২