ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

সেবার এক ব্যতিক্রম উদ্যোগ শীতার্তদের বাড়িতে কম্বল পৌঁছে দিচ্ছেন সরাইল প্রেসক্লাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৭৬০ বার পড়া হয়েছে

কম্বল পৌঁছে দিচ্ছেন সরাইল প্রেসক্লাব

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সেবার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন ১৯৭৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘সরাইল প্রেসক্লাব’। সভা নয়। কোন আনুষ্ঠানিকতাও নেই। বাজবে না মাইক। প্রধান অতিথি ও বিশেষ অতিথি থাকবে না। হবে না বক্তৃতা। সুবিধাভোগিদের পাঁয়ে হেঁটে দূর দূরান্তে আসতে হবে না। কম্বলের অপেক্ষায় বসে থাকতেও হবে না। অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে প্রেসক্লাবের সংবাদ কর্মীরা পৌঁছে দিচ্ছেন কম্বল। কনকনে শীত ও ঘন কূঁয়াশা উপেক্ষা করে আজ বৃহস্পতিবার ভোর থেকেই কম্বল নিয়ে দরিদ্র শীতার্তদের বাড়িতে ছুটে চলেছেন প্রেসক্লাবের সদস্যরা। সরাইল সদর, কালীকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক শীতার্ত নারী পুরূষ ও প্রতিবন্ধীর হাতে তারা পৌঁছে দিয়েছেন কম্বল। প্রেসক্লাবের এই কর্মসূচি চলবে আরো ২-৩ দিন। লক্ষমাত্রা হচ্ছে দেড় শতাধিক পরিবার। সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ লেখক ও গবেষক সঞ্জীব কুমার দেবনাথ বলেন, সরাইল প্রেসক্লাব বরাবরই বিভিন্ন জনগুরূত্বপূর্ণ কর্মকান্ডের মাধ্যমে ইতিহাস গড়ে চলেছে। এটিও সেবার একটি অনন্য দৃষ্টান্ত ও ইতিহাস। তারা প্রমাণ করছেন সাংবাদিকরা শুধু সংবাদের পেছনেই ছুটে চলে না। সমাজ ও দেশের জন্যও তারা কাজ করেন। মানবসেবার মহান ব্রতেও তারা কাজ করেন। সেই সেবার প্রকৃতিও ভিন্ন। কোন আনুষ্ঠানিকতা না করে অসহায়দের বাড়িতে শীত বস্ত্র পৌঁছে দিয়ে আরেকটি ইতিহাস গড়ল সরাইল প্রেসক্লাব। তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে পাশে থাকা আমাদের দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেবার এক ব্যতিক্রম উদ্যোগ শীতার্তদের বাড়িতে কম্বল পৌঁছে দিচ্ছেন সরাইল প্রেসক্লাব

আপডেট সময় : ০৯:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩