ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে নিহত ব্রাহ্মণবাড়িয়ার ছেলে জসিমের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ৬১৫ বার পড়া হয়েছে

josim

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঘ্য আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়ে সন্ত্রাসীদের বোমা হামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মোহাম্মদ জসিম মিয়া (৩০) মৃত্যুবরণ করেন। মা-হারা জসিমের নিহতের সংবাদে বাকরুদ্ধ মুক্তিযোদ্ধা বাবা আব্দুন নূর। ঘরের মেঝেতে বসে আহাজারি করছেন স্ত্রী শারমিন আক্তার। মঙ্গলবার (৪ অক্টোবর) ভোররাত ৩টায় সন্ত্রাসীদের হামলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জসিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ছেলে। এদিকে নিহত জসিমের বাড়িতে বইছে শোকের মাতম। নিহতের বড় ভাই মোহাম্মদ জুলহাস জানান, সিলেট ৬১ বেঙ্গল রেজুয়ান থেকে মঙ্গলবার সকাল ৯টায় মুঠোফোনে জানিয়েছেন আমার ভাই আফ্রিকার সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছেন। আমার ভাই ৬১ বেঙ্গলে চাকরি করতো। তিনি ১০ বছরের চাকরি জীবনের এই প্রথম ৯ মাস আগে শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় ছিলেন। জসিমের ৩ বছর ও ২ বছরের দুইটি ছেলে সন্তান ও স্ত্রী রয়েছে। তিনি আরও জানান, সরকার যেন আমার ভাইয়ের লাশটি দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন এবং ভাইয়ের পরিবার ও শিশুদের যেন দায়িত্ব নেন। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, জসিমের লাশ যাতে দ্রুত দেশে আনা যায় সে লক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে। তার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে নিহত ব্রাহ্মণবাড়িয়ার ছেলে জসিমের

আপডেট সময় : ০৭:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২