ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

বিজয়নগরে বাস-মাইক্রোবাস সংঘর্ষ; নিহত ১, আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ৬২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ বৃহস্পতিবার (২৬ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোয়া ১০টায় বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। নিহত ইমরান খান রুবেল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজানপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, সিলেটমুখী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকামুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে। এ ঘটনায় মাইক্রোবাসের এক আরোহী নিহত হন। এছাড়া আহত হন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয়নগরে বাস-মাইক্রোবাস সংঘর্ষ; নিহত ১, আহত ৩

আপডেট সময় : ০২:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২