ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

১৯ মে আসামের ভাষা শহীদ দিবসকে শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা সংহতি মিছিল ও শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে

১৯ মে আসামের ভাষা শহীদ দিবসকে শ্রদ্ধা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান ১৯ মে ভারতের আসামের শিলচর বাংলা ভাষা শহীদ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা সংহতি মিছিল,আলোচনা ও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে তিতাস আবৃত্তি সংগঠন। আজ শুক্রবার সকাল ১১ টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে কমসূচীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর সভাপতি ডা.মো.আবু সাঈদ। সকল আয়োজনের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ। ভাষা চত্বর থেকে ভাষা সংহতি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ শহীদ মিনারে আলোচনা অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা কবি মো.আবদুর রহিমের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী তাসফিয়া ইসলাম প্রমির সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, দৈনিক কুরুলিয়া সমপাদক ইব্রাহিম খান সাদত,জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু পরিষদ যুগ্ম-আহবায়ক প্রভাষক মাসুম মিয়া, পরিবহন শ্রমিক লীগ সভাপতি বারীন্দ্রনাথ ঘোষ, তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ,সমাজসেবক সোহেল রানা ভূঞা, কবির কলম সভাপতি কবি তিতাস হুমায়ুন, মুক্তধারা সাহিত্য অঙ্গন সাধারণ সম্পাদক কোহিনুর আকতার। আলোচনা শেষে ত্রিপুরা থেকে আগত আবৃত্তিদল “কাব্যায়ন” ও আয়োজক সংগঠন তিতাস আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুদ্ধা নিবেদন করা হয়।
তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক উত্তম কুমার দাস বলেন,১৯৬১ সালের ১৯ মে ভারতের আসামের শিলচরে বাংলা ভাষার সম্মান ও মযাদা রক্ষায় কমলা ভট্টাচায সহ ১১ জন প্রাণ দিয়েছিলেন। ৫২,ও ভাষা আন্দোলন ও শহীদদের পথ ধরেই তারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছেন। আমরা গত ১১ বছর ধরে তাই ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে ১৯ মে উদযাপন করে আসছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৯ মে আসামের ভাষা শহীদ দিবসকে শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা সংহতি মিছিল ও শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ১০:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩