ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তিকারী ১ যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৬৭৬ বার পড়া হয়েছে

হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তিকারী ১ যুবক গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য করার অভিযোগে শেখ ইমরানুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ ইমরানুল ইসলাম বিজয়নগর থানায় দায়ের করা একটি নাশকতা মামলার এজহারনামীয় আসামি বলেও নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার পোস্ট ও মন্তব্যগুলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে করা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানি ও কটূক্তিমূলক বক্তব্যের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত নজরদারি অব্যাহত আছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তিকারী ১ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬