ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, দুই সন্তান হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২ ৪৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পরকিয়ার জেরে আকলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকলিমার মৃত্যু হয়। এ ঘটনায় তার দুই শিশু সন্তান আব্দুল্লাহ (০৯) ও জান্নাত (০৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আকলিমা আখাউড়া উপজেলার ধরখারের মামুন মিয়ার স্ত্রী। মৃত আকলিমার মা তাহেরা বেগম জানান, ১১ বছর আগে ধরখারের বাচ্চু মিয়ার ছেলে মামুনের সাথে পারিবারিকভাবে আকলিমার বিয়ে হয়। বিয়ের পর মামুন ওমানে চলে যায়। প্রবাস থেকে সে ছুটিতে দেশে আসা-যাওয়া করত। মামুন প্রবাসে এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে মামুনের সাথে আকলিমার কলহ চলে আসছিল। আকলিমার মা অভিযোগ করে জানান, গত দুই বছর আগে মামুন দেশে চলে আসে। এরপরও সে ওই পরকিয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে জানতে পারি আকলিমা তার দুই সন্তান নিয়ে হাসপাতালে ভর্তি। পরে হাসপাতালে এসে জানতে পারি আকলিমা ও তার দুই সন্তানের মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেছে মামুন। এর মধ্যে হাসপাতালে আকলিমার মৃত্যু হয়েছে। আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, এক নারীর মৃত্যুর খবর জেনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এনই আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, দুই সন্তান হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৮:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২