ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

সাহিত্য একাডেমির আয়োজনে অদ্বৈত মল্লবর্মণের ১০৯ তম জন্মদিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে

sahitto

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম এর লেখক অদ্বৈত মল্লবর্মণের ১০৯ তম জন্মদিবস উদযাপন করেছে সাহিত্য একাডেমি। আজ রবিবার ১লা জানুয়ারি বিকাল তিনটায় শহরের গোকর্ণঘাট গ্রামে মালো পাড়ায় অদ্বৈত ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের অদ্বৈত মল্লবর্মণ ভবনে সাহিত্য একাডেমি সহসভাপতি উপাধ্যক্ষ একেএম শিবলীর সভাপতিত্বে আলোচনা অনুষষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক কাউন্সিলর ফেরদৌস মিয়া। আলোচনার শুরুতে নাট্য ব্যক্তিত্ব ও স্থানীয় দৈনিক সমতট বার্তা পত্রিকার সম্পাদক মনজরুল আলমের স্ত্রী ডালিয়া খানমের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন স্বাগত এবং জামিনুর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। আলোচকগণ বলেন, সাহিত্য একাডেমি ১৯৯০ সন থেকে অদ্বৈত জন্মোৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের এই দিনে তাঁর জন্মভিটায় পুষ্পার্ঘ্য অর্পণসহ সাংস্কৃতিক আয়োজন করে থাকে। আলোচনায় অংশগ্রহণ করেন, সাহিত্য একাডেমির পরিচালক ও গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রম্য লেখক পরিমল ভৌমিক, সাহিত্য একাডেমির সদস্য রোকেয়া রহমান, লেখক আমির হোসেন, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, সহকারী অধ্যাপক মো. হানিফ, আবুল হাসনাত, সাহাবুল হোসেন ভূইয়া। এছাড়াও বক্তব্য রাখেন মালো পাড়ার নির্মল বর্মণ, লাল চান সূত্রধর, বিশ্ব বর্মণ, স্বপন বর্মণ। আলোচনা শেষে সাহিত্য একাডেমি পরিবেশনায় দলীয় আবৃত্তি পরিবেশন করেন বুশরা, আমান উল্লাহ্‌, মো. রামিম, সাঈদ ও পূর্ণিমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহিত্য একাডেমির প্রশিক্ষক সোহেল আহাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাহিত্য একাডেমির আয়োজনে অদ্বৈত মল্লবর্মণের ১০৯ তম জন্মদিবস পালন

আপডেট সময় : ০৮:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩