ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী গ্রহন। প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার

সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সালিস বৈঠকের সময় ধসে পড়ল বিদ্যালয়ের ছাঁদে ঘেরা দেয়াল। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের ভাষ্য, গত বছরের শেষ দিকে নির্মাণাধীন বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পড়ে মারা যান সুব্রত দাস নামের এক ব্যক্তি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও নিহতদের স্বজনদের নিয়ে সালিস বসেছিল পাইকপাড়া এলাকায় হুমায়ূন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে। সালিস শুরুর কিছুক্ষণ পরই ধসে পড়ে স্কুলে ছাঁদের উপরের অংশে থাকা ১০ ইঞ্চির একটি দেয়াল। এতে আহত হয়েছেন পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, তূর্য দাস ও আঁখি। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহসান উল্লাহ হাসানকে উদ্ধার করে নেওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আশ্বস্ত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩

আপডেট সময় : ০২:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬