ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল

সাংবাদিক রাব্বানী হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৩৭৪ বার পড়া হয়েছে

সাংবাদিক রাব্বানী হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সাংবাদি ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি বিপনী বিতানের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ ও কোষাধ্যক্ষ আজিজুল সঞ্চয়, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুটন বনিক, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম এবং আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন।
সভায় বক্তারা বলেন, দেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যাকাণ্ড বেড়েই চলেছে। সভ্য দেশে এসব চলতে দেয়া যেতে পারে না। অবিলম্বে রাব্বানীসহ যেসব সাংবাদিক হত্যাকাণ্ড ঘটেছে- সেগুলোতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক রাব্বানী হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

আপডেট সময় : ০১:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩