ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

সরাইলে ১১০ মুক্তিযোদ্ধা পেল ডিজিটাল সনদপত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ৩১৫ বার পড়া হয়েছে

সরাইলে ১১০ মুক্তিযোদ্ধা পেল ডিজিটাল সনদপত্র

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সরাইলে ১১০ জন মুক্তিযোদ্ধা পেলেন মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের স্বীকৃতির ডিজিটাল সনদ ও পরিচয়পত্র। আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে এই সনদপত্র তুলে দিয়েছেন উপজেলা পরিষদ ও প্রশাসন। এ উপলক্ষে নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী ও ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন। মুক্তিযোদ্ধা দফতর সূত্র জানায়, উপজেলায় মোট মুক্তিযোদ্ধা ৩০০ জন। এর মধ্যে ২৩৩ জনের সনদপত্র এসেছে। ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন ১২৩ জন। তবে সাবেক কমান্ডার মো. ইসমত আলী জানান, মৃত্যুবরণকারী ১২৩ জন মুক্তিযোদ্ধার সনদপত্র বিতরণে কিছুটা জটিলতা তৈরী হয়েছে। কারণ একাধিক উত্তরাধিকারীদের মধ্যে কার হাতে দেয়া হবে সনদপত্র? তাই তাদের পরিবারের সদস্যদের বলা হয়েছে আলোচনার ভিত্তিতে সমঝোতা করে প্রত্যেকে সংশ্লিষ্ট ইউনিউন পরিষদের চেয়ারম্যানের সুপারিশকৃত প্রত্যয়নপত্র দিয়ে সনদপত্র গ্রহন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ১১০ মুক্তিযোদ্ধা পেল ডিজিটাল সনদপত্র

আপডেট সময় : ০৮:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২