ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর

সরাইলে মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ৩৬১ বার পড়া হয়েছে

sorail 16

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। আজ সূর্যোদয়ের পরই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন। পরে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরাইল সরকারী কলেজ, মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাব ও এনজিও প্রতিনিধিরা শহিদদের সম্মানে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ৮টায় অন্নদা স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর স্কাউট, গার্লস্‌ গাইট, কাবদল, শিক্ষার্থী, শিশু-কিশোর সংগঠনের অংশ গ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ডিসপ্লে ও দেশীয় খেলাধুলা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ/ প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবার বর্গকে দেওয়া হয় সংবর্ধনা। বাদ যোহর শহিদদের জন্য দোয়া করা হয়। হাসপাতাল ও এতিমখানায় পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। বিকেলে কয়েকটি দলের মধ্যে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ। আর মহিলাদের জন্য পৃথক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থাও ছিল। সন্ধ্যায় শহিদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় : ০৬:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২