ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ৩৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুতায়িত হয়ে মো. ইসমাইল হক ( ৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হক ওই গ্রামের মৃত এলু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়সূত্র জানায় , শুক্রবার সকালে নিজ বসত ঘরের পেছনে বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন ইসমাইল। অসাবধানতাবশত বিদ্যুতের ক্যাবলের স্পর্শে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বিদ্যুতায়িত হয়ে ইসমাইলের মৃত্যুর ঘটনাটি তিনি শুনেছেন বলে জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেহাবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৭:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২