ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

সরাইলে পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার ৫ কেজি গাঁজা ও এস্কফ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ৩৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা ও হাইওয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫ কেজি ৪শত গ্রাম গাঁজা ও ৪ বোতল এস্কফ উদ্ধার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এবং সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া ও শাহবাজপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এস আই মো. মনিরূল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকার তিতাস নদীর উপরের ব্রীজের উত্তর পাশে অভিযান চালায়। অভিযানকালে তারা রবিন মিয়া (৩৪) ও মো. মাসুদ (৪৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। রবিন বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের প্রয়াত সাহেব মিয়ার ছেলে। আর মাসুদ সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের (দরগাপাড়া) মো. নান্নু মিয়ার ছেলে। তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ৪ বোতল এস্কফ উদ্ধার করেছেন। একই দিন মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দ বসুর নেতৃত্বে মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে অভিনব কায়দায় মো. জাহাঙ্গীর (৩২) নামের এক মাদক পাচারকারী ও কারবারিকে গ্রেপ্তার করেন। জাহাঙ্গীর বিজয়নগর উপজেলার নলঘরিয়া গ্রামের রশিদ মিয়ার ছেলে। তার কাছ থেকে ১ কেজি ৪ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ৩ কারবারির বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার ৫ কেজি গাঁজা ও এস্কফ উদ্ধার

আপডেট সময় : ০১:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২