ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল

সরাইলে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা- ভাংচুর-লুটপাট, আতঙ্কে গ্রাম ছাড়া তিন পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ৫২০ বার পড়া হয়েছে

সরাইলে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা- ভাংচুর-লুটপাট, আতঙ্কে গ্রাম ছাড়া তিন পরিবার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় আতঙ্কে গ্রাম ছেড়েছে তিন পরিবারের প্রায় ২৫/৩০ জন সদস্য।

শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। রোববার (১ ডিসেম্বর) বিকেলে আতঙ্কে এলাকাছাড়া মিজানুর রহমান হিরা প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৫ নভেম্বর দিবাগত রাতে আমার চাচাতো ভাই মতর মিয়া মেয়ের জামাইয়ের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরেরদিন আরেক চাচাতো ভাই আহাদ মিয়ার স্ত্রী জোহরা খাতুন স্ট্রোক করে মারা যায়৷ তারপর আমাদের সাথে পূর্ব বিরোধের জেরে মৃত মতর মিয়ার লোকজন বিষয়টিকে হত্যা বলে গ্রামে ছড়িয়ে দেয় এবং আমাদের পরিবারের লোকেরা তাদের দুজনকে মারধর করে হত্যা করেছি এমন মিথ্যা কথা রটিয়ে আমাদেরকে বাড়িছাড়া করে। ঘটনার পর থেকেই আমরা বাড়িতে যেতে পারিনা। এই সুযোগে তারা আমাদের বাড়িঘর ভাংচুর ও লুট শুরু করে। তারা বিভিন্ন ভাবে আমাদেরকে হামলা-মামলার হুমকি দিয়ে যাচ্ছে৷

ঘটনার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার অরুয়াইলের সিএনজি স্ট্যান্ডের উত্তর পাশের রাস্তার ফারুক মিয়ার দোকানের সামনে পূর্ব বিরোধের জেরে মিজানুর রহমান হিরা মিয়ার ভাতিজা জিলু মিয়া (৩৫), মুক্তার মিয়া (২৮), জাহাঙ্গীর মিয়া (২১), জিসান মিয়া (৩০) ও আঙ্গুর মিয়া (৩৫) কে একই এলাকার মতর মিয়ার আলমগীর ও সেলিমসহ অনেকে দা-লাঠিসোঁটা ও বল্লম নিয়ে আমাদের উপর হামলা করে৷ এর সপ্তাহখানেক আগে সরাইল থানার জিআর ৯৫/২৪ মামলার পলাতক আসামী মরর মিয়া, হোসেন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেন৷ এই ঘটনার পর গত শনিবার (২৩ নভেম্বর) রাতে সরাইল থানায় অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মিজানুর রহমান হিরা মিয়ার ভাতিজা জিলু মিয়া বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ্য করে আরও ৫/৬ অজ্ঞাত ব্যক্তির নামে একটি হত্যা চেষ্টা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবির খান জানান, মারধরের ঘটনার একটি মামলার দায়িত্বে আছি। ঘটনাস্থলেও আমি গিয়েছি। তাদের বাড়িতে ভাংচুর ও লুট হয়েছে শুনেছি। খুব দ্রুত অভিযুক্ত আসামীদের গ্রেফতার করা হবে৷ সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি মারামারির মামলা হয়েছে৷ কোন ধরনের হত্যার অভিযোগ পাইনি। কোন বাড়িঘর ভাংচুর বা লুট হয়নি। তবে এধরনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা- ভাংচুর-লুটপাট, আতঙ্কে গ্রাম ছাড়া তিন পরিবার

আপডেট সময় : ১০:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪