ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

সরাইলে টিসিবি’র পণ্য ক্রয়ে উপচেপড়া ভীড় ২৩৩৯ টি প্যাকেজ বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ২৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে টিসিবি’র পণ্য (প্যাকেজ) ক্রয় করতে উপচেপড়া ভীড় ছিল ক্রেতাদের। সরাইল সদরের জন্য বরাদ্বকৃত ১৩৩৯ জনের সকলেই ক্রয় করেছেন পণ্য। আর কালীক”ছ ইউনিয়নে পণ্য ক্রয় করেছেন ১০০০ জন ক্রেতা। দুই ইউনিয়নেই বরাদ্ধকৃত সকল পণ্য বিক্রি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্র জানায়, দরিদ্র অসহায় লোকজন সাশ্রয় মূল্যে পণ্য পাওয়ার জন্যই সরকারের এই উদ্যোগ। প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য অথবা চেয়ারম্যান জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে সীলযুক্ত স্বাক্ষর করে দিবেন। এই পরিচয়পত্র প্রদর্শন করেই টিসিবি’র পণ্য করতে পারবেন একজন সুবিধাভোগি। প্রত্যেকে একটি করে প্যাকেজ ক্রয় করবেন। প্রতি প্যাকেজে রয়েছে ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি। প্রত্যেক প্যাকেজের মূল্য ৪০৫ টাকা। গতকাল বৃহস্পতিবার সরাইল সদর ইউনিয়ন ও কালীক”ছ ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয় হয়েছে। সকাল ১০টা থেকেই সরাইল ইউনিয়ন পরিষদের সামনে ছিল মানুষের উপচেপড়া ভীড়। পুরূষের চেয়ে মহিলাদের উপস্থিতি ছিল বেশী। লোকজনের উপস্থিতি এত বেশী ছিল যে পুলিশ উপস্থিত থেকে শৃঙ্খলা রক্ষা করতে হিমশিম খেতে হয়েছে। পণ্য শেষ হওয়ার পরও অনেককে ঘুরতে দেখা গেছে। আবার পণ্য না পাওয়ায় অনেকেই হ্যাঁ হুতাশও করেছেন। অনেকে অভিযোগ করেছেন কৌশলে একই ব্যক্তি একাধিক প্যাকেজ নিয়েছেন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, দুই ইউনিয়নের জন্য বরাদ্ধের সকল পণ্যই সুশৃঙ্খলভাবে বিক্রয় হয়েছে। গতকাল বৃহস্পতিবার মোট ২৩৩৯ জন টিসিবি’র পণ্য ক্রয় করেছেন।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে টিসিবি’র পণ্য ক্রয়ে উপচেপড়া ভীড় ২৩৩৯ টি প্যাকেজ বিক্রি

আপডেট সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২