ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৩৫১ বার পড়া হয়েছে

সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল, সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুস্ফস্তবক অর্পণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন, উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি প্রমূখ। পরে ইউএনও মো. মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন। সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান প্রমূখ। শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতির পিতার জীবন দর্শনের উপর আলোচনা সভা, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও হাসপাতাল সমূহে উন্নতমানের খাবার পরিবেশন। এর আগে ১৬ মার্চ সন্ধ্যায় গুরূত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আলোক সজ্জা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৭:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪