ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর

সরাইলে অসহায় দুস্থদের পাশে’পরগণা বন্ধু ফোরাম’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ ৫৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

সরাইলে অসহায় দুস্থ ও দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে ‘ পরগণা বন্ধু ফোরাম।’ সরাইল হতে প্রকাশিত সাপ্তাহিক পরগনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সরাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ এর উদ্যোগে ‘পরগনা বন্ধু ফোরামে’র আয়োজনে আজ বাদ জুম্মা সরাইলের বোরহান হোটেলে অর্ধ শতাধিক ভিক্ষুককে দুপুরের খাবার খাওয়ানো হয়েছে। এখন থেকে এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের দাশিত্বশীল ব্যক্তিরা। আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান। এ সময় উপস্থিত ছিলেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, আজীবন সদস্য মো. শফিকুল ইসলাম খন্দকার সেলু, সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাংবাদিক তৌফিক আহমেদ তফছির, সমাজ কর্মী রওশন আলী ও সেলিম ইফরাত প্রমূখ। সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান জানান, ইন শা আল্লাহ, প্রতি জুম্মার দিন পরগনা বন্ধু ফোরামের এই মানবিক কার্যক্রম চলমান রাখতে আমরা সবাই বদ্ধপরিকর। দেশ ও বিদেশে পরগনার যতো বন্ধু আছেন, সবাইকে এই মানবিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে অসহায় দুস্থদের পাশে’পরগণা বন্ধু ফোরাম’

আপডেট সময় : ১১:১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২