ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

মাগুরা উপ-নির্বাচনের মতন এই ভুল আবার কেউ করবেনা- রুমিন ফারহানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৬৩৮ বার পড়া হয়েছে

মাগুরা উপ-নির্বাচনের মতন এই ভুল আবার কেউ করবেনা- ব্যারিস্টার রুমিন ফারহানা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসনের গুরুত্ব ব্যাখ্যা করে বলেছেন, এই আসনে সব মিডিয়ার চোখ। বড় বড় সংস্থার নজর থাকবে, ভোট সঠিকভাবে হচ্ছে কি না। কারণ, এই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা লড়ছেন। এখানে পান থেকে চুন খসলেই সারা দুনিয়ায় খবর হয়ে যাবে। মাগুরা উপ-নির্বাচনের খেসারত দিতে হয়েছে ১৭ বছর। এই ভুল আবার কেউ করবে বলে মনে হয় না। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় এমপি নির্বাচিত হলে, নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেবেন বলে রুমিন ফারহানা উল্লেখ করেন। মতবিনিময়কালে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার নির্বাচনি লড়াই কোনো একক সিদ্ধান্ত নয়, বরং ৯-১০ বছর ধরে আমার সঙ্গে কাজ করা কর্মী-সমর্থক ও এলাকাবাসীর যৌথ সিদ্ধান্ত। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপি তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পেছনের যুক্তি ও জনমনের কথা ব্যাখ্যা করেন। তিনি বলেন, ২০১৭ সাল থেকে আমি আপনাদের পাশে কাজ করছি। তখন বিএনপি আমাকে আমার বাবার এলাকায় কাজ করার দায়িত্ব ও আশ্বাস দিয়েছিল। আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু যখন এই আসনে জোটের প্রার্থী দেওয়া হলো, আমি প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নিয়েছি। তারা আমাকে বলেছেন নির্বাচন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাগুরা উপ-নির্বাচনের মতন এই ভুল আবার কেউ করবেনা- রুমিন ফারহানা

আপডেট সময় : ০৬:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬